সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

পাঁচশ গোলের মাইলফলকে রোনালদো

অনলাইন ডেস্ক :

ক্লাব ফুটবলে পাঁচশ গোল ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি লিগে আল নাসরের হয়ে ৪ গোল করে পাঁচশ ছাড়ান এ তারকা ফুটবলার। গত বৃহস্পতিবার আল নাসর ৪-০ গোলে পরাজিত করেছে আল ওয়াহেদকে। ম্যাচ দিয়ে পাঁচশ গোলের মাইলফলক অতিক্রম করেছেন সিআরসেভেন। দীর্ঘ দিন যাবত বিভিন্ন ক্লাবের হয়ে খেলে আসা পর্তুগালের ৩৮ বছর বয়সী সুপার স্টারের গোল সংখ্যা একন ৫০৩। পাঁচটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে ৫টি লিগে এই গোল করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে নিজ দেশের স্পোর্টিং লিসবনের হয়ে তিন গোল করেছিলেন রোনালদো। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় করেছেন ১০৩ টি লিগ গোল করেন রোনালদো। এ ছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১টি এবং জুভেন্টাসের হয়ে ৮১ গোল করেছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। ক্যারিয়ারের পঞ্চম ক্লাব হিসেবে বর্তমানে আল নাসরে খেলছেন রোনালদো। ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বিশ্বকাপ থেকে ফিরে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার ম্যাচের ২১ মিনিটে বাঁ পায়ের জেড়ালো শটে লক্ষ্যভেদের মাধ্যমে পাঁচশ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। বিরতিতে যাবার আগে ডান পায়ে ফের লক্ষ্যভেদের মাধ্যমে ব্যবধান ২-০ গোল করেন তিনি। বিরতি থেকে ফেরার আট মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। ম্যাচের বয়স ঘন্টার কাটা পেরুনোর পরপর চতুর্থ গোলটি করেন পর্তুগাল সুপারস্টার।