সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২ কোটি বাগদা চিংড়ির রেনু সহ ২ টি ট্রলার জব্দ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):

পটুয়াখালীর কলাপাড়ায় ২ কোটি বাগদা চিংড়ির রেনু সহ দুইটি মাছধরা ট্রলার জব্দ করেছে কোষ্টগার্ড। সোমবার গভীর রাতে রাবনাবাদ নদীর মোহনা থেকে এসব রেনু জব্দ করা হয়। এসময় নিজামপুর কোষ্টগার্ডের সদস্যরা এর সাথে জাড়িত কোন জেলেকে আটক করতে পারেনি। পরে মঙ্গলবার বেলা ১১উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে রেনুগুলো কোষ্টগার্ডের স্টেশন সংলগ্ন সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কামান্ডার এম রাজিউল হাসান পিও সাংবাদিকদের জানান, বাগদা চিংড়ির এসব রেনু ট্রলারের মধ্যে হাড়ি ও ড্রামে করে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দ করা হয়।