সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্যভাবে পালন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে গঙ্গাচড়া কেন্দ্রীয় শহিদ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো। ২১ ফেব্রুয়ারি সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা। সভায় উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল ও রাবিয়া বেগম,
সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, সোলায়মান আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইয়েদুল ইসলাম, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।