সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ময়মনসিংহে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য রাখে, সামাজিক অবক্ষয় রোধ করে। পরবর্তী প্রজন্মের সঠিক বেড়ে উঠা ও বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সাকিট হাউজ জিমনেশিয়াম মাঠে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন মেয়র।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত নারীর ক্ষমতায়ন, খেলাধুলার মানোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন ইত্যাদি সূচকে দেশকে এগিয়ে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ ভালো করছে।

এ আয়োজনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ ময়মনসিংহ শাখার সভাপতি এহতেশামুল আলম। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটি সভাপতি মোঃ ফরহাদ আলমে সভাপতিত্বে এ অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরীফুল ইসলাম এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ আয়োজনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় ৬০০ শিক্ষার্থী দুইটি গ্রুপে মোট ৩০ টি ইভেন্টে অংশগ্রহণ করে। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এর ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।