সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন

কাফি খান, ময়মনসিংহ:

ময়মনসিংহে ছেলের দায়ের কুপে জয়নুদ্দিন (৭৫) নামের বৃদ্ধ পিতা খুন হয়েছেন। এই ঘটনার পর থেকে ছেলে আ. মতিন (৩৫) পলাতক রয়েছেন।
মঙ্গলবার ভোরে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। পলাতক আ. মতিন নিহত জয়নুদ্দিনের প্রথম স্ত্রীর সন্তান।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা করে জমি লিখে দেন। ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মাঝে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ভোরে জয়নুদ্দিন ধান ক্ষেতে পানি দেয়ার সময় আ. মতিন পিছন থেকে দা দিয়ে কুপ দিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ওসি ফারুক হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।