সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টাঙ্গাইলে মাইক্রেবাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত ৩

ফাইল ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রেবাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার গুণগ্রাম হাজীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- লাউয়াগ্রামের সোনা মিয়া (২২) এবং অষ্টচল্লিশা গ্রামের আলমগীর হোসেন (২৫) ও শামীম হোসেন (২৬)। তারা তিনজনই ওয়ার্কশপ শ্রমিক। এছাড়া নিহতরা সবাই হলেন ঘাটাইল উপজেলার।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, নিহত তিনজন গ্যারেজে কাজ করতেন। মঙ্গলবার রাতে তাঁরা গ্যারেজে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। পথে গুণগ্রাম হাজীনগর এলাকায় মাইক্রেবাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এছাড়া মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল বলে এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান।

—ইউএনবি