সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

৪.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

প্রতীকী ছবি

ভারতের মেঘালয় রাজ্যের ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬মিনিটে সিলেট মহানগরীতে কম্পন অনুভূত হয়।

জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঢাকা অফিস থেকে ২০৩ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের মেঘালয় রাজ্যে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৪ দশমিক আট কিলোমিটার।

—-ইউএনবি