সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পানির নিচে টানা ২৪৬ সেকেন্ড চুমু, দম্পতির গিনেস রেকর্ড

অনলাইন ডেস্ক :

পানির নিচে ২৪৬ সেকেন্ড ধরে টানা চুমু খেয়ে বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার দম্পতি বেথ নিল কানাডার মাইলস ক্লোটিয়ার। তারা দুজনেই ডুবুরি। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট থেকে জানা গেছে এ তথ্য। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপে ভালোবাসা দিবসের দিনে এ রেকর্ড গড়েন তারা। তবে আরও কিছুদিন আগে থেকেই তারা এটি পরিকল্পনা করছিলেন। দক্ষিণ আফ্রিকার এই দম্পতি জানান, তিন বছর আগে তারা এই বিষয়টি প্রথম ভেবেছিলেন। এরপর কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ করেছিলেন তারা। বেথ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে জানিয়েছেন, রেকর্ডের তিন দিন আগে শ্বাস দীর্ঘক্ষণ ধরে রাখতে পারছিলেন না তিনি। অনেক দিন ধরেই প্রশিক্ষণ নিচ্ছিলেন। এমন রেকর্ড করতে পারবেন, সেটা কখনোই ভাবেননি। পেশাদার ডুবুরি হওয়ার পরও এমন স্টান্ট কঠিন ছিল বেথ ও মাইলসের কাছে। তবে বিশ্ব ভালোবাসা দিবসে এই রেকর্ড করতে পেরে তারা দুজনই অনেক আনন্দিত।