সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হ্যান্ডবলে শিরোপা জয় করল বর্ডার গার্ড

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ফেডারেশন কাপে পুরুষ বিভাগে শিরোপা জয় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আজ শহীদ (ক্যাপ্টেন) এম.মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ৩৫-২৯ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বিজিবি। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-১২ গোলে এগিয়ে ছিল। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজিবির ১৬নম্বর জার্সিধারী তারিকুর রহমান। ফাইনাল শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি গোলাম হাবিব, সহকারী সাধারণ সম্পাদক এস.এম খালেকুজ্জামান স্বপন এবং নির্বাহী সদস্য মো. সেলিম মিয়া বাবু এ সময় উপস্থিত ছিলেন।