সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

যে কারণে পৃথ্বীর ওপর হামলা

অনলাইন ডেস্ক :

প্রিয় তারকাদের সঙ্গে অনেকেই ছবি তুলতে চায়। তারকাদের সঙ্গে ছবি তুলতে অনেকেই হুমড়ি খেয়ে পড়েন। অনেক সময় ভক্তদের সঙ্গে ছবি না তুলেই এড়িয়ে যান তারকারা। তবে ভারতের তারকা ক্রিকেটার পৃথ্বী শাহ ভক্তের সঙ্গে সেলফি তুলতে না চাওয়ায় হামলার শিকার হয়েছেন। গত বুধবার মুম্বাইয়ে এমন ঘটনা ঘটেছে। এক বন্ধুর সঙ্গে মুম্বাইয়ের একটি পাঁচ তারা হোটেলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শাহ। সেসময় পৃথ্বীকে দেখে এগিয়ে আসেন দুই সমর্থক। পৃথ্বীর সঙ্গে সেলফি তুলতে চান। তবে সেলফি তুলতে চাননি পৃথ্বী শাহ। সেলফি তুলতে জোর করলে হোটেল থেকে বের করে দেওয়া হয় দু’জনকে। হোটেল থেকে বের হয়ে তারা পৃথ্বীর জন্য অপেক্ষা করতে থাকেন। পৃথ্বী শাহর বন্ধুর গাড়ি নিয়ে বের হতে গেলে ধাওয়া করে। তবে পৃথ্বী ছিলেন অন্য গাড়িতে। পৃথ্বীর বন্ধুর গাড়ি গাড়ির কাঁচ ভেঙে দেন সেই দুই ভক্ত। পৃথ্বীর বন্ধুর কাছে থেকে ৫০ হাজার টাকা দাবি করেন সেই দুই ভক্ত। টাকা দিতে অস্বীকার করলে পৃথ্বীর বন্ধুকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হুমকি দেয় তারা। সূত্র: এনডিটিভি