সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বরণ করতে প্রস্তুত রংপুর বাসী

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

অমর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তা ও ভাষাভিত্তিক স্বাতন্ত্র্য রক্ষাসহ সকল সংগ্রাম ও আন্দোলনের উৎস ও প্রেরণা। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হলে আমাদের সেই চেতনাই বিশ্বে প্রসারিত হয়। জাতিসংঘের ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, এ দিবস ‘১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষের অভূতপূর্ব আত্মত্যাগের স্বীকৃতি’। পুরো দেশের ন্যায় সেই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিকে বরণ করতে প্রস্তুত রংপুর বাসী। বরণ উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা ময়লা আবর্জনা পরিস্কার, শেষে ফায়ার সার্ভিসের সহযোগীতায় ধৌত, রং করণসহ আলোচনা সভার সভা মঞ্চ প্রস্তুত করা হয়েছে, তবে শোকের কারণে আলোকসজ্জা না থাকলেও শহিদদের স্মরণে থাকছে কালো পতাকা ও কালো ব্যাচ। কেন্দ্রীয় শহিদ মিনারের পাশাপাশি মাহিগঞ্জ সাতমাথা শহিদ মিনার, বঙ্গবন্ধু ম্যূরাল, মর্ডান মোড়স্থ অর্জন এলাকার ময়লা আবর্জনা পরিস্কার ধৌত ও রং করণ করা হয়। এ সব কাজে নিয়োজিত কর্মিরা মাতৃভাষা দিবসের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে। পরিস্কার পরিচ্ছন্ন কাজ শেষে মাতৃভাষা দিবসকে ঘিরে আল্পনা আকাঁ হবে কেন্দ্রীয় শহিদ মিনারে। অর্থাৎ সব দিক দিয়েই প্রস্তুত রংপুর বাসী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বরণ করতে। এদিকে ২১ ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে সিটি কর্পোরেশন চত্বরে ২১শে ফেব্রুয়ারি সকাল ১১ টায় শহিদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রসিকের অঞ্চল-১ এর বজ্য কর্মকর্তা মিজানুর রহমান মিজু বলেন, আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বরণ করতে প্রস্তুত, আমাদের যাবতীয় কাজ সম্পূর্ণ হয়েছে যদিও বা দিবসের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। তাই দিবসকে কেন্দ্র করে আপনাদের সহযোগীতা কামনা করছি।