সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জেলা প্রতিনিধি, সিলেট :

সারাদেশের মতো সিলেটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় রেড ক্রিসেন্ট সিলেট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও সকাল ১০টায় নগরের ধোপাদিঘীর পূর্বপারস্থ বিনোদিনী নগর মাতৃ সনদে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার এর সভাপতিত্বে ও সিভিল সার্জনের কার্যালয়ের এমও সিএস ডা. স্বপ্নীল সৌরভ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল।
এ সময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নূরুল আলম খান, রেড ক্রিসেন্ট সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, যুব প্রধান পলাশ গুন, উপ যুব প্রধান-২ বদরুল আজাদ শুভ, কার্যকরী সদস্য শামীমা ইসলাম শিলা, যুব সদস্য কুলসুমা বেগম সাথী।
যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এদিকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প দ্বিতীয় পর্যায় এ ক্যাম্পেইনে সিলেট নগরীতে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল পাবে ৭৮ হাজার ১২৯ জন শিশু।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এ বছর সিলেট সিটি করপোরেশন এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট কেন্দ্রের সংখ্যা থাকবে ৩৪৮টি। সিলেট সিটি কর্পোরেশন আয়োজনে জাতীয় পুষ্টি সেবা পুষ্টি স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সাহিত্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কর্মশালায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
প্রসঙ্গত, সিলেট নগরের স্থায়ী-অস্থায়ী সর্বমোট ৩৪৮টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৮৬৫ ও ১২ মাস থেকে ৫ বছর বয়সী ৬৯ হাজার ২৬৪ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল। সুষ্ঠুভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে ৬৯৬ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।
একইদিনে জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৬ হাজার ৯৫৬ ও ১২ মাস থেকে ৫ বছর বয়সী ৩ লক্ষ ৮৮ হাজার ১৭৩ জনকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।