সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় স্কুল শিক্ষিকা নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের চাপায় এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন দেয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ি বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যশোদা রানী (৩৫) জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের নন্দগছ গ্রামের রাজিব চন্দ্র রায়ের স্ত্রী এবং বোদা উপজেলার ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোদা রানী মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুটকি বাড়ি বাজারের সামনে মোটরসাইকেলের চাকা বালুতে পিছলে গিয়ে যশোদা রানী পাকা সড়কে ছিটকে পড়েন, সঙ্গে সঙ্গে একটি ইটবোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে স্থানীয়রা তার লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাক্টরের চাপায় শিক্ষিকার মৃত্যুর পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

তিনি বলেন, লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

—-ইউএনবি