সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার লক্ষীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান (৪৮) সদর উপজেলার টিকরামপুর এলাকার মৃত আকরামের ছেলে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জনান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নাচোল-আমনুরা সড়কের লক্ষীপুর এলাকায় ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যান নাচোলের দিকে যাচ্ছিল। ভ্যানের একটি চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ভ্যানের ছয় যাত্রী আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নান নামে একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

—-ইউএনবি