সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর মহানগরীর খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার খটখটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আফছারুল ইসলাম খট্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোখলেছুর রহমান তরু। এদিকে রংপুর সিটি কর্পোরেশনের মনোনীত তিন প্যানেল মেয়রের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। গত বুধবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মহদয়ের কার্যালয়ে প্যানেল মেয়র-১ মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, প্যানেল মেয়র-২ মোঃ তৌহিদুল ইসলাম ও প্যানেল মেয়র-৩ মোছাঃ জাহেদা আনোয়ারীর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের নেতৃবৃদ। এ সময় তারা সদ্য মনোনীত প্যানেল মেয়রদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম ইল হক, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম, বাজার শাখার প্রধান হাসান গোর্কি, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রহিম বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জাহান প্রমূখ ।