সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সীতাকুণ্ডে ১১ দোকান ও ৬ গোডাউন আগুনে পুড়ে ছাই

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১১টি দোকান ও ছয়টি গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৌর সদরের কলেজ রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম অ্যাপোলোর মালিকানাধীন জায়গায় বিশ্বজিৎ ফোম সেন্টার নামের একটি লেপ তোষকের গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই তা আশপাশের কয়েকটি দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়লে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই লেপ-তোষকের দোকানসহ আশপাশের ১১টি বিভিন্ন দোকান ও ছয়টি গুদাম পুড়ে যায়।

পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার জানান, সকালে ব্যবসায়ী বিশ্বজিতের ফোমের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে।

স্থানীয় কাউন্সিলর ও পুড়ে যাওয়া দোকানের মালিক দিদারুল আলম অ্যাপোলো বলেন, তোষকের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা শোনা যাচ্ছে। আগুনে আমার ও ব্যবসায়ীদের অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু কলেজ রোডের প্রবেশ মুখে মেলা কমিটির গেটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়।

তারপরও সে বাধা পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও বলেন, আগুনে পুড়ে ফোমের গোডাউনে থাকা মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

—-ইউএনবি