সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আপন নিবাসের ৪০ জন ছাত্রীর পাশে জেসিআই ঢাকা এলিট

করোনাকালিন পরবর্তী সময়ে দেশজুড়ে আর্থিক মন্দাবস্থায়, স্কুল গিয়ে অনেক সুবিধাবঞ্চিত শিশু প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিতে চায়। গতকাল জেসি আই ঢাকা এলিটের প্রথম বর্ষপূতী উপলক্ষে , শিক্ষা সামগ্রীর ঘাটতির সমস্যা দূর করতে, জেসিআই ঢাকা এলিট, অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের অধীনে বসবাসরত ৪০ জন ছাত্রীর চলতি বছরে শিক্ষা উপকরণের দায়িত্ব নিয়েছে,  একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

এরই মধ্যে ছাত্রীদের জন্য ভর্তি ফি, ৪০০টি খাতা ও প্রত্যেকের জন্য পর্যাপ্ত কলম ও পেন্সিল সহ অন্যান্য স্টেশনারির ব্যবস্থা করা হয়েছে। জেসিআই ঢাকা এলিট ২০২৩ সালে এই ৪০ জন ছাত্রীর লেখা পড়ার উপকরণ সরবরাহ করবে।

অনুষ্ঠানে জেসিআই ঢাকা এলিটের স্থানীয় সভাপতি পারভেজ রানা, সাবেক সভাপতি শাফকাত হোসেন সহ সহ-সভাপতি তৌফিকুল আরাফাত, ও সদস্য সাব্বির রহমান, আবিদ রনি, মেহেদি হাসান শশি, আশিক চন্দ্র সূত্রদর উপস্থিত ছিলেন।

—-প্রেস বিজ্ঞপ্তি