সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শেরপুরের ঝিনাইগাতীতে প্রায় ২কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে প্রায় ২কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭শে ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এর নেতৃত্বে ভূমি উপ-সহকারী (নায়েব) মৃণাল কান্তি সরকার, তৌজী সাইদুল ইসলামসহ ভূমি অফিসের একটি দল ঝিনাইগাতী সদর ইউনিয়নের জড়াকুড়া মৌজার ১.২৯একর, পাইকুড়া মৌজার ০.৬১একর পুকুর শ্রেণীর এবং বাদে চল্লিশ কাহনিয়া মৌজার ০.১০একর সরকারি খাস জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর উপস্থিত জনতার উদ্দেশ্য বলেন, বন্দোবস্ত গ্রহণ ব্যতীত খাস জমি কারো দখলে রাখার সুযোগ নেই। অবৈধভাবে খাস জমি দখলে রাখা এবং স্থাপনা নির্মাণ করা আইনত অপরাধ। তিনি এবিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। এছাড়া ক তফসিলভুক্ত জমি নিয়মতান্ত্রিক উপায়ে লীজ গ্রহণের সুযোগ রয়েছে। লীজের শর্ত মেনে নিয়মিত লীজ মানি পরিশোধ করে ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি দখলে রাখা যাবে।