সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেট্রোরেল: যাত্রীদের জন্য খুলে দেয়া হলো মিরপুর-১০ স্টেশন

ফাইল ছবি

ব্যস্ততম এলাকা মিরপুর-১০ এ মেট্রোরেলের আরও একটি স্টেশন চালু হলো আজ (বুধবার)। এর মধ্য দিয়ে মেট্রোরেলের পাঁচটি স্টেশন সচল হলো। মেট্রোরেল কতৃপক্ষ ইউএনবিকে এ তথ্য জানিয়েছে।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করেন। প্রথম দিনই চালু হয় উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশন দু’টি। পরদিন ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

এরপর একে একে আরও দুটি স্টেশন চালু হয়। এর মধ্যে গত ২৫ জানুয়ারি পল্লবী স্টেশন ও গত ১৮ ফেব্রুয়ারি চালু হয় উত্তরা সেন্টার স্টেশন। এবার পঞ্চম স্টেশন হিসেবে চালু হলো মিরপুর-১০ নম্বর স্টেশন।

উল্লেখ্য, উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত পথে মোট ৯টি স্টেশন রয়েছে। এর মধ্যে পাঁচটি চালু হওয়ায় এখন বাকি আছে চারটি।

উদ্বোধনের অপেক্ষায় থাকা এ চার স্টেশনের মধ্যে রয়েছে উত্তরা দক্ষিণ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশন।

—ইউএনবি