সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ২০ লাখ টাকার জাল নোট জব্দ, আটক ২

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এসময় দুজনকে আটকের দাবি করেছে পুলিশ।

বুধবার (১ মার্চ) বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে ওমর আলী (৫০) এবং ভোলা দৌলত খাঁ চর পাড়া এলাকার মো. বেলায়েতের ছেলে রুবেল (৩২)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতারকচক্র জাল টাকা পাচার করছে। গোপনে এমন সংবাদে এসআই মাহফুজুর রহমান থানা পুলিশের একটি টিম নিয়ে উপজেলার চুনতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বাসে তল্লাশি চালায়। এসময় ওমর আলী ও রুবেল নামে দুই ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকার ২০টি বান্ডিলে মোট ২০ লাখ টাকার জাল টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

—-ইউএনবি