সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শ্রীমঙ্গল জাতীয় ভোটার দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল :

“ভোটার হবে নিয়ম মেনে,ভোট দিবো যোগ্যজনে” প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গলে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে উপজেলা হল রুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, প্রমুখ। এসময়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম জানান, উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার জন প্রায়। পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার জন ও নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার জন প্রায়।