সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ধর্ষনের অভিযোগ, হাকিমির বিরুদ্ধে তদন্ত শুরু

অনলাইন ডেস্ক :

আশরাফ হাকিমির বিরুদ্ধে কদিন আগে ওঠা ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। নতেহর প্রসিকিউশন অফিসের একজন কর্মকর্তা শুক্রবার বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে হাকিমির মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগের চেষ্টা করে পারেনি। এর আগে এই মরক্কানের আইনজীবী অবশ্য দাবি করেন যে, ধর্ষণের অভিযোগ মিথ্যা এবং বিষয়টি খোলাসা করতে হাকিমি কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন। এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি হাকিমির দল পিএসজি। হাকিমি এখন পুলিশের নজরদারিতে আছেন। ‘ধর্ষনের শিকার’ নারীর সঙ্গে কোনোরকম যোগাযোগও করতে পারবেন না তিনি, জানিয়েছে প্রসিকিউশন অফিসের ওই কর্মকর্তা। ফরাসি সংবাদপত্র ‘লু পারিজিয়াঁ’ এই তদন্তের ব্যাপারে প্রথম খবর প্রকাশ করে। তাদের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, গত রোববার ২৪ বছর বয়সী এক নারী পুলিশের কাছে অভিযোগ করে যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এরপরই তদন্ত শুরু হয়। গত বিশ্বকাপে মরক্কো দলের সদস্য ছিলেন ২৪ বছর বয়সী হাকিমি।