সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এবার বার্সেলোনায় রোনালদিনহোর ছেলে

অনলাইন ডেস্ক :

ব্রাজিলের সাবেক তারকা ফরোয়ার্ড রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্ডেস ডি আসিস মোরেইরা বার্সেলোনায় যোগ দিয়েছেন। তাকে অনূর্ধ্ব-১৯ দলে এক বছরের চুক্তিতে নেওয়া হয়েছে। গেল জানুয়ারি থেকে বার্সেলোনা অনূর্ধ্ব-১৯ দলে ট্রায়াল দিচ্ছিলেন জোয়াও মেন্ডেস। সফলভাবে ট্রায়াল শেষ হওয়ায় তাকে আগামী বছরের (জুন-জুলাই পর্যন্ত) জন্য অনূর্ধ্ব-১৯ দলের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। এই সময়ের মধ্যে তিনি ভালো করলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। গত বৃহস্পতিবার বার্সেলোনা একাডেমির পরিচালক হোসে রামন আলেক্সানকো ও জোয়াও মেন্ডেস এই চুক্তিতে স্বাক্ষর করেন। জোয়াও ১৪ বছর বয়স থেকে ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর হয়ে খেলছিলেন। কিন্তু এই বছর তার চুক্তি বাতিল হয়েছে সেখানে। সে কারণেই বার্সেলোনায় এসেছিলেন ট্রায়াল দিতে। তার সঙ্গে সে সময় এসেছিল তার পরিবারের কয়েকজন সদস্যও। ট্রায়ালে তাকে ধৈর্য্য ধারণ করতে বলা হয়েছিল। কারণ, দক্ষিণ আমেরিকা থেকে এসে নতুন একটি দেশে, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছিল তার। বার্সার যুব ‘এ’ দলের সঙ্গে এতোদিন নিয়মিত অনুশীলন করছিলেন জোয়াও। তাকে তত্ত্বাবধান করছিলেন কোচ অস্কার লোজেপ ও সহকারী কোচ জাভিয়ের সাভিওলা। যারা একসময় রোনালদিনহোর সঙ্গে বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন। জোয়াও একজন ফরোয়ার্ড যিনি বাম পায়ে দক্ষ। এ ছাড়া ফরোয়ার্ড লাইনজুড়ে খেলতে পারেনি তিনি। বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদিনহো বার্সেলোনার হয়ে ২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ২০৭ ম্যাচ খেলে ৯৪ গোল করেছিলেন। কাতালানদের হয়ে তিনি ২০০৬ সালে জিতেছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ। এ ছাড়া দুইটি লা লিগার শিরোপাও জিতেছিলেন।