সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ইন্দোনেশিয়ায় জ্বালানি ডিপোতে আগুনে নিহত ১৯, নিখোঁজ ৩

এপি, ইন্দোনেশিয়া :

ইন্দোনেশিয়ার রাজধানীতে একটি জ্বালানি ডিপো থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর রবিবার আগুনে পুড়ে যাওয়া বাড়ি ও ভবনের ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধার ও দমকল বাহিনী।

উত্তর জাকার্তার তানাহ মেরাহ’র ঘনবসতিপূর্ণ এলাকার কাছে রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি পের্টামিনা পরিচালিত প্লাম্পাং ফুয়েল স্টোরেজ স্টেশনটি অবস্থিত। এটি ইন্দোনেশিয়ার জ্বালানি চাহিদার ২৫ শতাংশ সরবরাহ করে।

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার মধ্যরাতের ঠিক আগে অন্তত ২৬০ জন দমকল কর্মী এবং দমকলের ৫২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো ধোঁয়া ও কমলা রঙের আগুনে আকাশ ভরে যাওয়ায় শত শত মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছে।

জাতীয় পুলিশ প্রধান জেনারেল লিস্টিও সিগিত প্রবোও বলেন যে প্রাথমিক তদন্তে দেখা গেছে- পশ্চিম জাভা প্রদেশের পের্টামিনার বালোনগান শোধনাগার থেকে ডিপোটি জ্বালানি গ্রহণ করার কারণে অতিরিক্ত চাপের সঙ্গে জড়িত প্রযুক্তিগত সমস্যার কারণে আগুন লাগে।

শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে পের্টামিনায় উৎপাদিত এক ধরনের জ্বালানি তেলের কথা উল্লেখ করে লিস্টিও বলেন, ‘জানা গেছে যে পার্টাম্যাক্স জ্বালানি ভর্তি করার সময় আগুন লেগেছিল।’

যেহেতু এখনও তদন্ত চলছে তাই তিনি বিস্তারিত কিছু বলেননি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কারণ জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

উদ্ধারকারীরা এখনও নিখোঁজ তিনজনকে খুঁজছেন বলে জানা গেছে। পাঁচটি হাসপাতালে প্রায় ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

লিস্টিও বলেন, প্রায় এক হাজার ৩০০ জনেরও বেশি মানুষ ঘরহারা হয়ে ১০টি সরকারি অফিস, একটি রেড ক্রস কমান্ড পোস্ট ও একটি স্পোর্টস স্টেডিয়ামে আশ্রয় নিয়েছে।