সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত

ফাইল ছবি

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মালিবাগের গুলবাগে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. শাহাবুদ্দীন (৬৫) এর দেশের বাড়ি নোয়াখালী। তবে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে তার নিজের বাসা রয়েছে। পেশায় তিনি একজন খেজুর ব্যবসায়ী।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন যে রাত সাড়ে ৯টার দিকে শাহাবুদ্দিন মোবাইল ফোনে কথা বলার সময় রেললাইন ধরে হাঁটছিলেন। রেললাইন পার হওয়ার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, ‘ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে এই খেজুর ব্যবসায়ীকে মৃত ঘোষণা করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

—-ইউএনবি