সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতে নাজিরের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন

নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের নেজারত শাখায় নিম্নমান সহকারী হিসেবে কর্মরত মেহেদী পারভেজের নাজিরের দায়িত্ব পালন নিয়ে আদালতপাড়ায় নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, মেহেদী পারভেজ দীর্ঘদিন ধরে উচ্চমান সহকারী (ইউডি) হিসেবে নাজিরের দায়িত্ব পালন করে আসছেন। তবে তিনি মূলত নিম্নমান সহকারী পদে কর্মরত। আদালতে একাধিক উচ্চমান সহকারী (ইউডি) কর্মরত থাকা সত্ত্বেও একজন নিম্নমান সহকারী কীভাবে নাজিরের দায়িত্ব পালন করছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগকারীদের দাবি, সরকারি চাকরির বিধিমালা ও প্রচলিত সার্ভিস রুল অনুযায়ী কোনো কর্মচারীকে দায়িত্ব প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদ, দায়িত্ব এবং ক্ষমতার সামঞ্জস্য থাকা প্রয়োজন। এ অবস্থায় একজন নিম্নমান সহকারী দীর্ঘদিন ধরে নাজিরের দায়িত্ব পালন করছেন কীভাবে—তা খতিয়ে দেখা প্রয়োজন বলে তারা মনে করছেন।

এদিকে বিষয়টি নিয়ে আদালতপাড়ায় বিভিন্ন মহলে আলোচনা চলছে। সংশ্লিষ্টদের কেউ কেউ বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে এনে দায়িত্ব অর্পণের আদেশ, এর বৈধতা এবং প্রযোজ্য চাকরি বিধিমালা যাচাই করার দাবি জানিয়েছেন।

তবে মেহেদী পারভেজের নাজিরের দায়িত্ব পালনের বিষয়ে কোনো লিখিত আদেশ রয়েছে কি না এবং দায়িত্বটি কোন বিধানের আওতায় অর্পণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নায়েব নাজিরের দায়িত্বে থাকা মেহেদী পারভেজ দি নিউ নেশনকে বলেন, “জেলা ও দায়রা জজ স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সে অনুযায়ী দায়িত্ব পালন করে আসছি।”

এনএনবাংলা/