সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পটুয়াখালী হাসপাতালের বিদ্যুৎ তার চুরি

ভোগান্তিতে রোগীরা

ছবি: সংগৃহীত

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বিদ্যুৎ সরবরাহের সার্কিটের তার চুরির ঘটনা ঘটেছে। এতে ইউনিটের তিন তলার একটি অংশে সকাল থেকে বিদ্যুৎ সংযোগ নেই। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ইউনিটের সামনের বিদ্যুৎ সংযোগের সার্কিট খুলে তামা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে ওই অংশের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। বর্তমানে সংযোগ পুনঃস্থাপনে কাজ করছে গণপূর্ত বিভাগ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, প্রয়োজনের তুলনায় হাসপাতালে নিরাপত্তাকর্মীর সংখ্যা কম থাকায় তারা উদ্বিগ্ন। পর্যাপ্ত আনসার সদস্য না থাকায় এর আগেও হাসপাতালের বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। সকালে বিদ্যুৎ সার্কিটের তামা চুরির বিষয়টি জানার পর গণপূর্ত বিভাগকে অবহিত করা হয়েছে। তারা সংযোগ পুনঃস্থাপনের কাজ করছে।

এদিকে সকাল থেকে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগের কথা জানিয়েছেন রোগী ও স্বজনরা। কমলাপুর থেকে রোগী নিয়ে হাসপাতালে আসা আসমা বেগম বলেন, সকাল থেকেই বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে। এতে বিশেষ করে অসুস্থ রোগীদের বেশি কষ্ট হচ্ছে।

প্রায়ই এই হাসপাতালে রোগী ও স্বজনদের মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ শোনা যায়। এবার বিদ্যুৎ সংযোগের সার্কিটের তামা চুরির ঘটনা ঘটার ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এনএনবাংলা/এফএস