সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় মুরগিবাহী পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) দিবাগত রাত ২ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুলের বাড়ি গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।

অন্যজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, শনিবার রাত ২টায় হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় তিনজনকে আনা হয়। এদের মধ্যে একজনকে মৃত ও দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহতদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, সেলিম নামের অপরজনকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। মৃত অন্যজনের পরিচয় জানা যায়নি।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান জানান, মুরগিবাহী পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। খবর পেয়ে মর্গে এসে দুইজনের লাশ পাওয়া গেছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

—-ইউএনবি