সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ক্যাডার অফিসার্স কো-অপারেটিভ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :

ক্যাডার অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ এর এক মিলনমেলা শনিবার (১১মার্চ) রাজধানীর শ্যামলীর গ্র্যান্ড প্রিন্স হোটেলে অনুষ্ঠিত হয়।

মিলনমেলায় সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুণ কান্তি শিকদার (অতিরিক্ত সচিব), সমিতির উপদেষ্টা, ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য এবং বিভিন্ন ক্যাডার ও ব্যাচের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের জন্য টেকসই, আধুনিক, আবাসন নির্মাণ এবং কল্যাণধর্মী বহুমুখী প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ‘ক্যাডার অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ প্রতিষ্ঠিত হয়।

২৩ ফেব্রুয়ারি সংগঠনটি বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তর থেকে এ সংগঠনটি নিবন্ধন পায়। সমিতির কার্যক্রমকে বেগবান ও এগিয়ে নেওয়ার লক্ষ্যে সদস্য হতে আগ্রহী কর্মকর্তাদের সমন্বয়ে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

এ সংগঠন ক্যাডারভুক্ত কর্মকর্তাদের টেকসই আধুনিক আবাসন নির্মাণ এবং কল্যাণধর্মী বহুমুখী প্রকল্প বাস্তবায়নের উদ্দেশে কাজ কর‌ছে।

সভায় সমিতি থেকে সদস্যদের প্রত্যাশা ও সমিতির চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করা হয় এবং সমিতির লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও প্রকল্পবিষয়ক প্রাথমিক তথ্য-উপাত্তও উপস্থাপন করা হয়।