সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বগুড়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৪

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক আবু তালেবের ছেলে হেফজুল (৪০), ওমরপুর গ্রামের তানসেনের ছেলে আব্দুল আলিম (২) এবং অটোরিকশার যাত্রী সাখাওয়াত হোসেনের ছেলে মিনহাজ রহমান (২০)।

স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ডে বিপরীতমুখী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। এছাড়া এ ঘটনায় আহত আরও চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়।

কুন্দারহাট থানার উপপরিদর্শক (এসআই) হাসনাত আলী জানান, দুর্ঘটনার পর পরই ট্রাক ও অটোরিকশা সরিয়ে নেয়া হয় এবং হতাহতদের শজিমেক হাসপাতলে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

—ইউএনবি