সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

“মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এম শাহাজান সিদ্দীক।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল ও রাবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুর ইসলাম, ইন্সট্রাক্টর সুপিয়া পারভীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাগমা শিলভিয়া খান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহনাজ পারভীন ও কলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুলতান সালাউদ্দীন, আলী ইমরান, খায়রুল ইসলাম, নাসরীন আখতার, রুহুল আমিন প্রধান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলী রেজা মোঃ সামসুল কবির মুকুল, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ, প্রধান শিক্ষক সাজু আহম্মেদ প্রমূখ। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
সভায় বক্তাগন মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের বিভিন্ন দিক নিদের্শনামূলক পরামর্শ দেন।