সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তেজগাঁওয় বস্তিতে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক :

ঢাকার তেজগাঁওয়ের তেজকুনি পাড়ার একিটি বস্তিতে আগুন লেগেছে। সোমবার রাত ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে গেছে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শাহজাহাল শিকদার জানান, ৭টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিসকে বস্তিতে আগুনের খবর দেওয়া হয়। খবর পাওয়ার ছয় মিনিটের মাথায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বাকি ইউনিটগুলো পরে যোগ দেয়।

আগুন লাগার পর সেখানে জড়ো হওয়া স্থানীয়দের অনেকে ফেইসবুকে লাইভ করছেন। অনেকে ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যায়, বস্তির একাংশ দাউ দাউ করে জ্বলছে। লোকজনের ভিড় সামলাতে পুলিশকে গলদঘর্ম হতে হচ্ছে। ভিড়ের মধ্য দিয়ে সরু গলিতে ঢুকতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের বড় পানিবাহী গাড়িগুলোকে।