সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ইনসুলিন পাবেন ডায়াবেটিস রোগীরা: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন সরবরাহ করবে।

বুধবার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডায়াবেটিস রোগীদের জন্য সারাদেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে ওষুধের তালিকায় ইনসুলিন অন্তর্ভুক্ত করা হবে। আমরা বিনামূল্যে ইনসুলিন দেব, যাতে ডায়াবেটিস রোগীরা স্বস্তি পান।’

বর্তমানে সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ সরবরাহ করছে।

এই স্নাতক অনুষ্ঠানে বক্তা হিসেবে ছিলেন কেপিজে হেলথকেয়ার বেরহাদের সভাপতি নরহাইজাম বিনতি মোহাম্মদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌফিক বিন ইসমাইল এবং স্নাতকদের মধ্যে এনামুল হক তার অনুভূতি ব্যক্ত করেন।

এ সময় প্রধানমন্ত্রী নিজ নিজ সেশনে অসামান্য ফলাফলের জন্য ২১০ জন নার্সের মাঝে সনদপত্র এবং ছয়জন স্নাতক নার্সের হাতে প্রধানমন্ত্রী পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে কলেজটির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী হাসপাতালের ওয়েবসাইট, হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার ও মেডিকেল জার্নালেরও উদ্বোধন করেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক মহাপরিচালক অধ্যাপক দ্বীন মো নূরুল হক প্রধানমন্ত্রীর কাছে কেপিজে ঢাকা জার্নাল অব মেডিকেল সায়েন্সের একটি সংখ্যা হস্তান্তর করেন।

—-ইউএনবি