সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

অভিনেতা সমীর খাখর মারা গেছেন

অনলাইন ডেস্ক :

ভারতীয় টিভি ও চলচ্চিত্রাভিনেতা সমীর খাখর মারা গেছেন। বুধবার (১৫ মার্চ) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর। সমীর খাখরের ভাই গণেষ ইন্ডিয়ান এক্সপ্রেসকে গত মঙ্গলবার বলেন, ‘শ্বাসকষ্ট দেখা দিলে বাসায় ডাক্তার নিয়ে আসি। ডাক্তার হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে রাখা হয়। তার শরীরের একাধিক অঙ্গ কাজ করছিল না। বুধবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৪টায় মারা যান তিনি।’ দীর্ঘ চার দশক টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন সমীর খাখর। নুকড়, মনোরঞ্জন, সার্কাস, নয়া নুকড়, শ্রীমান শ্রীমতি এবং আদালতের মতো শোতে দেখা গেছে তাকে। তাকে শেষবার দেখা যায় সঞ্জীবনীতে। তার সহ-অভিনয়শিল্পী ছিলেন সুরভী চন্দনা এবং নমিত খান্না। গুজরাটি থিয়েটারেও কাজ করেছেন তিনি। নুকড়-এর ‘খোপড়’ চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি লাভ করেন সমীর। ২০২১ সালের একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন- ‘আমি ক্যামেরার সামনে আসতে আগ্রহী। কিন্তু একটি ভালো চরিত্রের অপেক্ষায় আছি।’ সমীর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- হাসি তো ফাসি, প্যাটেল কি পাঞ্জাবি শাদি, পুষ্পক, পরিন্দা, শাহেনশাহ, দিলবার প্রভৃতি।