সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ধূমপান করে সমালোচনার মুখে অনন্যা

অনলাইন ডেস্ক :

আগত অতিথিরা যে যার মতো ব্যস্ত। অনেকে আলাদা আলাদা গ্রুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। তাদের মাঝে এক তরুণী দাঁড়িয়ে ধূমপান করছেন। এই তরুণী অন্য কেউ নন, বরং বলিউড অভিনেত্রী অনন্যা পা-ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে এমন রূপে দেখা গেছে এই অভিনেত্রী। নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, গত মঙ্গলবার অনন্যার খালাত বোন অ্যালেনা পা-ের গায়েহলুদের অনুষ্ঠান ছিল। সেখানে পরিবারসহ উপস্থিত হয়েছিলেন অনন্যা। সেই অনুষ্ঠানে ধূমপান করার সময়ে ক্যামেরাবন্দি হন এই নায়িকা। বিয়ের অনুষ্ঠানে অনন্যাকে ধূমপান করতে দেখে তা ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। বরং তাকে নিয়ে কড়া সমালোচনা করছেন। অনেকে তাকে নিয়ে ট্রলও করছেন। একজন লিখেছেন- ‘অনন্যা ধূমপান করেন তা কখনো প্রত্যাশা করিনি।’ আরেকজন লিখেছেন, ‘অনন্যা দেখতে সুন্দর, তার ঠোঁট দুটোও চমৎকার। বিশ্বাস করতে পারছি না সে ধূমপায়ী।’ আরেকজন লিখেছেন, ‘সত্যিকার অর্থে আমি বিস্মিত! বাহ্যিকভাবে যা দেখা যায়, আসলে তা সত্যি নয়।’ ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পা-ে। তারপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। অনন্যা পা-ে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইগার’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা।