সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ক্লাসিকো জার্সিতে রোজালিয়া ‘মোটোমামি’ লোগো পরবে বার্সা

অনলাইন ডেস্ক :

সপ্তাহের শেষদিন রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে নিজেদের জার্সিতে স্পোটিফাই প্রতীকের পরিবর্তে স্প্যানিশ পপ গায়িকা রোজালিয়ার লোগো পড়বে বার্সেলোনা দল। কাতালানরা বুধবার (১৫ মার্চ) একথা জানিয়েছে। চলতি মৌসুমে এই নিয়ে দ্বিতীয় বারের মতো ক্লাসিকো জার্সিতে পরিবর্তন আনলো বার্সেলোনা। গত অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে কানাডিয়ান র‌্যাপার ‘ওভো ওউল’ এর লোগো পরেছিল বার্সেলোনা। ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে যায় তারা। মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পোটিফাই’র সঙ্গে চার বছরের জন্য ২৮০ মিলিয়ন ইউরোর স্পন্সর চুক্তির অংশ হিসেবে ক্লাবটি তাদের জার্সিতে বিভিন্ন শিল্পির লোগো লাগানোর বিষয়ে সম্মত হয়েছে। রোজালিয়া হচ্ছেন স্পেনের সফল সঙ্গীত শিল্পীদের একজন, যাকে ফোর্বস দুইবার দেশটির বর্ষসেরা নারী শিল্পির খেতাবে ভুষিত করেছে। বার্সা জার্সির সামনের অংশে বসানো হবে তার ‘মোটোমামি’ লোগো। এটি তার তৃতীয় স্টুডিও এলবাম। যেটি প্রকাশিত হয়েছে ২০২২ সালে।