সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নাটোরে ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

নাটোরের নলডাঙ্গা পৌরসভায় এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত আবু বক্কর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের সভাপতি।

রবিবার রাতে আবু বক্করের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারীর স্বামী।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউন্সিলরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, রবিবার দুপুরে কাউন্সিলর আবু বক্কর ওই নারীর বাড়িতে গিয়ে স্বামীর অনুপস্থিতিতে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওসি জানান, ‘অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

—-ইউএনবি