সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বান্দরবানের রুমায় দুটি ট্রাক খাদে পড়ে চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টায় উপজেলার কমলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রুমা থানার উপ-পরিদর্শক মো. মোরশেদ জানান, রেমাক্রী পাংশা ইউনিয়নের ভলনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) উপকারভোগী নারীরা তাদের জমানো সঞ্চয় টাকা তুলতে ট্রাকে করে রেমাক্রী ইউনিয়ন পরিষদ অফিসে আসছিল। কমলা বাজার এলাকায় একটি ঢালু পাহাড় থেকে নামার সময় দুপুর দেড়টায় তাদের বহনকারী ট্রাকটিকে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে দুটি ট্রাক গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছে।

তবে এলাকায় বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

—ইউএনবি