সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আর্জেন্টিনাকে হারিয়ে কোপার শিরোপা জয় ব্রাজিলের

অনলাইন ডেস্ক :

আগের তিন আসরের মধ্যে দুই আসরেই চ্যাম্পিয়ন, এবারও ফাইনালে উঠেছিলো দোর্দ- প্রতাপ দেখিয়ে। শিরোপার মঞ্চে পরিষ্কার ফেভারিট হিসেবেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১৩-৫ গোলে হারিয়ে কনমেবল বিচ সকার কোপা আমেরিকা ২০২৩ এর চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। এই নিয়ে চারবার হওয়া এই টুর্নামেন্টে তিনবারই শিরোপা জিতলো পেলে-নেইমারের দেশের বিচ ফুটবলাররা। গত রোববার রাতে আর্জেন্টিনার রোজারিওতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হয় সেলেসাওরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে তাদেরই বিপক্ষে ফাইনাল খেলতে নামা। কিছুটা হলেও চাপ ছিল বৈকি ব্রাজিলের ওপর। তবে মাঠের খেলায় তার বিন্দুমাত্র ছাপ পড়তে দেয়নি সেলেসাও প্রতিনিধিরা। ফাইনালে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে ১৩-৫ গোলে। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার ওপর একের পর এক আক্রমণ করে গেছে ব্রাজিল। প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই যেন নাভিশ্বাস উঠে যাচ্ছিলো আলবিসেলেস্তাদের। সামলাতে আর পারেওনি তারা, ম্যাচের প্রথমার্ধেই ৫-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। ফিলিপের জোড়া গোলের পাশাপাশি জে লুকাস, এডসন হাল্ক ও জর্ডান করেন ১টি করে গোল। বিরতির পর খেলার ধার আরও বাড়ায় ব্রাজিল। টানা আক্রমণে আলবিসেলেস্তাদের জালে আরও দুই হালি গোল দেয় ব্রাজিল। এর মাঝে আর্জেন্টিনা অবশ্য ৫ গোল শোধ করে, তবে তা যেন ছিলো শুধুই হারের বুবধান কমানো। ১৩-৫ গোলের জয় নিয়ে বিচ সকার কোপা আমেরিকার শিরোপা জিতেই বাড়ি ফেরে ব্রাজিল। আর প্রথমবারের মতো ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে নিজেদের মাঠেও সন্তুষ্ট থাকতে হয় রানার্স-আপ হয়েই।