সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পিএসজির হারে যা বললেন কোচ

অনলাইন ডেস্ক :

লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পের মতো দুই সুপারস্টারকে নিয়েও রেনের কাছে ২-০ গোলে হেরে গেছে পিএসজি! এই হারে অবশ্য ফরাসি লিগের পয়েন্ট টেবিলে পিএসজির শীর্ষস্থানে সমস্যা হয়নি, কিন্তু তারকাবহুল দল নিয়ে এমন পরাজয় মানতে পারছেন না সমর্থকেরা। তারা প্রশ্ন তুলছেন মেসি-এমবাপ্পেদের নিবেদন নিয়ে। আর এই জায়গাতেই আপত্তি পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের। চোটের কারণে পিএসজির একদশে ছিলেন না নেইমার। বাকি দুজন থাকলেও মাঠে ছিলেন নিষ্প্রভ। এমনিতেই পিএসজিতে একতার অভাব নিয়ে অনেকদিন ধরেই সমালোচনা চলছে। তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেসিদের নিবেদন নিয়ে প্রশ্ন উঠল। জবাবে বেশ ক্ষোভ প্রকাশ করেই গালতিয়ের বলেন, ‘আপনারা আমার খেলোয়াড়দের নিবেদন নিয়ে দোষারোপ করতে পারেন না। এটা সত্যি নয়।’ খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে গালতিয়ের দৃঢ়ভাবে বলেন, মূল দলের বেশিরভাগ খেলোয়াড় ছাড়াই তাদের মাঠে নামতে হয়েছে। তার ভাষায়, ‘আমার খেলোয়াড়েরা তাদের সর্বস্ব দিয়েছে। আমাদের খেলোয়াড়দের জুতোয় পা গলিয়ে দেখুন না! তারা ৮ জন খেলোয়াড়কে অনুপস্থিত দেখেছে। খেলতে হয়েছে একাডেমির খেলোয়াড়দের নিয়ে, যারা কিনা দু-একবার মূল দলের সঙ্গে অনুশীলন করে।’