সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুলাউড়ায় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া পৌরসভার আয়োজনে ১ম মেধাবৃত্তি পরীক্ষা ২০২২ এর বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুরে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. মুহিবুর রহমান।

বক্তব্যে তিনি বলেন, আজকের মেধাবীরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এমদাদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে। স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, কাউন্সিলর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।