সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শরীয়তপুরে বজ্রপাতে ৩ জন নিহত

ফাইল ছবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাহির কুশিয়া গ্রামে বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছে।

নিহতরা হলেন নড়িয়া উপজেলার শাহীন শেখ(৩৮), সিরাজ ওঝা(৫০), শাহীন মাঝি(৪০)।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান জানান, পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাদের সবাই ঘটনাস্থলেই মারা যায়।

পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে।

বজ্রপাত বাংলাদেশের অন্যতম মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। প্রতি বছর গড়ে ২০০ জনেরও বেশি মানুষ মারা যায়। যার সংখ্যা বন্যা, ঘূর্ণিঝড় এবং অন্যান্য দুর্যোগের চেয়েও বেশি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মতে, ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশে বজ্রপাতে প্রায় দুই হজার ১৬৪ জন মারা গেছে। ২০২১ সালে মৃতের সংখ্যা ছিল ৩৬২ জন।

বেশিরভাগ ক্ষেত্রেই শস্যক্ষেতে কাজ করা কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়।

—-ইউএনবি