সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

‘টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্যে পরিচালিত বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক’

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্যে পরিচালিত বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক কৌশলগত ও বস্তুনিষ্ঠ মাত্রার দিকে আরও প্রসারিত হয়েছে।

তিনি বলেন, ‘ফ্রান্স সবসময়ই বাংলাদেশের একটি বিশ্বস্ত অংশীদার, এবং এই অংশীদারিত্ব আমাদের টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্য দ্বারা পরিচালিত একটি কৌশলগত ও উদ্দেশ্যমূলক মাত্রার দিকে আরও প্রসারিত হয়েছে।’

সোমবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুয়ের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

—–ইউএনবি