সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

বরিশালের মুলাদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল।

নিহতরা হলেন- হেলাল ব্যাপারী ও কামাল ব্যাপারী।

ওসি জানান, মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামে দীর্ঘদিন যাবৎ আকন ও হাজি গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে সোমবার সন্ধ্যা থেকেই দুই পক্ষের মাঝে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে হেলাল ব্যাপারী ও কামাল ব্যাপারী নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এরই মধ্যে ডিবি ও পুলিশের বড় একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন সবাইকে আইনের আওতায় আনা হবে।

—-ইউএনবি