সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত

অনলাইন ডেস্ক :

২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। ফ্রান্সে প্রবাসীদের সঙ্গে এক আলোচনাসভায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ইকোনমিক টাইমসের। গোয়েল বলেন, এখন আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। কিন্তু ২০২৭-২০২৮ অর্থবছরের মধ্যে আমরা তৃতীয় বড় অর্থনীতির দেশ হবো। বর্তমানে ভারতের অর্থনীতি তিন দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের। কিন্তু ২০৪৭ সালের মধ্যে এই অর্থনীতি দাঁড়াবে ৩০ থেকে ৩৫ ট্রিলিয়ন ডলারে। মন্ত্রী বলেন, গত বছর ভারতের রপ্তানি ছিল ৬৭৬ বিলিয়ন ডলার। সব কিছুতে তরুণ ও আগ্রহী ভারতীয়দের অনুভূতি প্রতিফলিত করাই আমাদের লক্ষ্য ছিল। এর আগে গত বছর যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে উঠে আসে ভারত। ফলে ব্রিটিশরা নেমে গেছে ষষ্ঠ অবস্থানে। ২০১৪ সালে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণ করেন। তখন ভারত বিশ্বের ১০তম অর্থনীতির দেশে পরিণত হয়। পরবর্তী সাত বছরে দেশটির অর্থনীতি ৪০ শতাংশ বেড়েছে। ভারতের চেয়ে ভালো করেছে চীন। কারণ একই সময়ে চীনের অর্থনীতি সম্প্রসারিত হয়েছে ৫৩ শতাংশ।