সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

চ্যাম্পিয়নস লিগের সেমিতে ইন্টার

অনলাইন ডেস্ক :

চ্যাম্পিয়নস লিগের শেষ চারে যাওয়ার পথটা আগেই সুগম করে রেখেছিল ইটালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। বেনফিকার মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছিল ইন্টার। বুধবার রাতে দ্বিতীয় লেগে ঘরের মাঠ সানসিরোতে ৩-৩ ব্যবধানে ড্র করে সেমিফাইনালের টিকিট কেটেছে মিলানের দলটি। প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকায় ৫-৩ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টার।

সান সিরোতে ম্যাচের ১৪তম মিনিটেই গোল করে ইন্টারকে এগিয়ে দেন নিকোলো বারেলা। এই গোলের অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। তবে ৩৮তম মিনিটে ফ্রেডরিক অরসনেস গোল করে বেনফিকাকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে গিয়ে আরো দুই গোল করে ব্যবধান ৩-১ করে ফেলে ইন্টার। ৬৫তম মিনিটে মার্টিনেজ ও ৭৮তম মিনিটে আরেক আর্জেন্টাইন তারকা জোয়াকিন কোরেয়া গোল করেন। শেষদিকে অবশ্য ম্যাচ জমিয়ে তুলে পর্তুগিজ ক্লাব বেনফিকা। ৮৬তম মিনিটে আন্তোনিও সিলভা ও যোগ করা সময়ে পিটার মুসা গোল করেন। ৩-৩ এ সমতায় থেকে শেষ হয় ম্যাচটি। প্রথম লেগের ২-০ গোলের জয়টিই শেষ পর্যন্ত সেমিতে তুলে দেয় ইন্টারকে।