সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২০০টি মডেল মসজিদে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ বছর অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ।

প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে সারাদেশে নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ইতোমধ্যে ৪ দফায় ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনকৃত মডেল মসজিদসমূহে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪ টি মসজিদের মধ্যে চার দফায় ২০০ টির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অবশিষ্ট মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

—-ইউএনবি