সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফাইনালের জন্য ভারতের দল ঘোষণা

অনলাইন ডেস্ক :

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ওভালে দুই পরাশক্তির এই মহারণ শুরু হবে ৭ জুন। ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দীর্ঘদিন পর ভারতের স্কোয়াডে জায়গা হয়েছে অজিঙ্ক রাহানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরই ইংল্যান্ডে সেই ফাইনাল খেলতে যাবে রোহিত শর্মার দল। সেই দলে ওপেনার হিসাবে রয়েছেন শুভমান গিল, রোহিত শর্মা এবং লোকেশ রাহুল।

তিন নম্বরে ব্যাট করার জন্য রয়েছেন চেতেশ্বর পুজারা। চারে নামবেন বিরাট কোহলি। রাহানে দলে ফেরায় মনে করা হচ্ছে পাঁচ নম্বরে দেখা যাবে তাকে। চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি শ্রেয়াস আয়ার। তাই তাকে দলে রাখা হয়নি। ভারতীয় দলে উইকেটরক্ষক হিসাবে রয়েছেন শ্রীকার ভারত। ঋষভ পন্থের এখনই দলে ফেরার সম্ভাবনা নেই। সেই কারণেই ভারতকে রাখা হয়েছে। রাহানে ফিরলেও ঋদ্ধিমান সাহাকে ফেরানোর কথা ভাবেননি ভারতীয় নির্বাচকরা।

একনজরে ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীআর ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকাট।