সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ঈদের ছুটি শেষে ট্রেনে স্বস্তিতে ফিরছেন মানুষ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ঈদের ছুটি শেষে গত সোমবার থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ঈদের চতুর্থ দিনে অনেকেই ফিরছেন ঢাকায়। রাজধানীর কমলাপুরে দেশের বিভিন্ন এলাকা থেকে সকাল ১০টা নাগাদ ১৫টি ট্রেন পৌঁছেছে। এসব ট্রেনে চড়ে যাত্রীরা অনেকটা স্বস্তিতেই ফিরছেন চিরচেনা নগরীতে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। এবারই প্রথম ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হয়। ঈদযাত্রা ও ফেরার অগ্রিম টিকিট অনলাইনেই কেটেছেন যাত্রীরা।

ঈদের ছুটি শেষে যেসব যাত্রীরা টিকিট কাটতে পেরেছেন তারা অনেকটা স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন। নির্ধারিত সময়ে এসব ট্রেন ছেড়ে আসছে। তবে কমলাপুরে পৌঁছাতে ১০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বিলম্ব হচ্ছে কোনো কোনো ট্রেন। সকাল ১০টা নাগাদ ৯টি আন্তঃনগর ও ৬টি কমিউটারসহ মোট ১৫টি ট্রেন পৌঁছেছে কমলাপুরে। অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী সাইফুল ইসলাম বলেন, টিকিট আগেই অনলাইনে পেয়েছি। নির্ধারিত সময়েই ট্রেন ছেড়েছে। অনেকটা স্বস্তি নিয়েই ট্রেনে ঢাকায় ফিরেছি। কাউছার নামের আরেক যাত্রী বলেন, ঈদে আগে ট্রেনে যে ভোগান্তি থাকতো এবার সেটা পাওয়া যায়নি। অনলাইনে যারা টিকিট পেয়েছেন তারাই ট্রেনে আসতে পারছেন। যদিও ঈদে বাড়ি যাওয়ার সময় শেষ দিনে মানুষের চাপে ছাদে উঠেও মানুষ বাড়ি ফিরেছেন।

যাত্রীর চাপ অনুযায়ী ট্রেনের সংখ্যা আরও বাড়ানো উচিত। পারুল আক্তার নামে এক নারী বলেন, দেশের বাড়িতে ঈদ করলাম। ঈদের ছুটি শেষে আবার ঢাকায় ফিরলাম। ট্রেনে এবার তেমন ভোগান্তি হয়নি। এদিকে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বলেন, এবার ঈদযাত্রা কিছুটা স্বস্তিদায়ক হয়েছে। সামনে আরও কীভাবে ট্রেনযাত্রা সহজ করা যায় আমরা সে চেষ্টা করবো। আজও (গতকাল মঙ্গলবার) ৫৪ জোড়া ট্রেন চলাচল করছে। যাত্রীরা নিরাপদে ঢাকায় ফিরছেন।