সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

তিন বাংলাদেশির নাম শ্রীলঙ্কার ফ্যাঞ্চাইজি লিগের ড্রাফটে

অনলাইন ডেস্ক :

আগামী ৩০ জুলাই পর্দা উঠবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরের। আর এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের তালিকায় রয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। বিশ্বসেরা সাকিব আল হাসানসহ জায়গা পেয়েছেন লিটন দাস ও আফিফ হোসেন। আগামী ১৫ মে পর্যন্ত এলপিএলের ড্রাফটে নাম লেখাতে পারবেন ক্রিকেটাররা। আগামী ৪ জুন ড্রাফট অনুষ্ঠিত হবে। আর ৩০ জুলাই থেকে অনুষ্ঠিত হবে এলপিএলের ম্যাচগুলো।

কলম্বো ও ক্যান্ডি এই দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এলপিএলের এবারের আসরে থাকছে মোট পাঁচটি দল- গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস। এলপিএলের প্রধান নির্বাহী দোদানয়েলা বলেন, ‘লঙ্কা প্রিমিয়ার লিগের আরেকটি আসর শুরুর বিষয়ে আমরা বেশ রোমাঞ্চিত। টুর্নামেন্টটি মাঠ গড়াতে আমাদের তর সইছে না। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের সমন্বয়ে আমরা বেশ সফল একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী।’